আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি।
খুলনা জেলা সিপিবির সাবেক সদস্য বিপ্লবী কমরেড মন্মথ বিশ্বাস এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গনতান্ত্রিক যুক্তফ্রন্টের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে তার নিজ গ্রাম রাধামাধবপুরে তার সমাধিতে পুস্পমাল্য অর্পন ও বিপ্লবী সালাম প্রদান করা হয়।
স্মরন সভায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সভাপতি বাবু মৃণাল পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা জেলা সিপিবির সদস্য এস এম চন্দন। স্মরন সভায় কমরেড এর জীবন ও সম সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রীর সাবেক নেতা বিপ্লব রায়, ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা হোসেন আলী, ওয়াদুদ মোল্যা, অমিয় বিশ্বাস, আনিসুর রহমান মিঠু। স্মরণ সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,অর্ণব বিশ্বাস,বিপ্লব রায়, দেবাশীষ দাস, মনিরুজ্জামান, মোল্যা মোকছেদ, জি এম জাকির হোসেন, এস এম শফিউদ্দীন, ওয়াদুদ মোল্যা,অরুন ধর,আনোয়ার হোসেন, হাবিব রহমান,শুকলাল বিশ্বাস প্রমুখ। সভার সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলার সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.