
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে র্্যালূ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বাদ মাগরিব পথেরবাজার মান্দালের বটতলা থেকে এ র্যালী শুরু হয়ে লুৎফরের বটতলায় এসে শেষ হয়। দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত র ্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামাল আজাদ, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্যা শফিকুল ইসলাম, মোঃ মুরাদুর রহমান, শেখ রওশন আজাদ, আহসানুল হক হিরো, দিঘলিয়া পূর্ব শাখা ছাত্র শিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহ প্রমুখ। বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক অনুরূপ কর্মসূচি পালন করে। বক্তারা এ সময় রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার দাবী জানানো হয়।।