আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
বাংলাদেশ মতুয়া মহাসংঘ দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার(৪ জুন) বিকাল ৫টা আড়ুয়া স্কুল মাঠে মতুয়া সম্মেলন ২০২৬ এর তারিখ নির্ধারণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাবু শৈলেন্দ্রনাথ বিশ্বাস লক্ষীকাটি এবং সঞ্চালনা করেন শ্রী প্রসেনজিৎ বিশ্বাস সাধারণ সম্পাদক ছাত্র-যুব মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটি ও শ্রী প্রসেনজিৎ শিকদার সহ-সভাপতি বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটি।
সভায় বক্তব্য প্রদান করেন, বাবু চিত্তরঞ্জন বিশ্বাস, বাবু মহিতোষ স্যার, জুংগশিয়া, শ্রী ভূবন গোস্বামী পরিচালক, শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম, বাবু পিযুশ বিশ্বাস রাধামাধবপুর, বাবু প্রদীপ বিশ্বাস, জুঙ্গশিয়া, বাবু সুধাংশ বিশ্বাস নন্দনপ্রতাপ, শ্রী রামপ্রসাদ অধিকারী, বাবু দিকবিজয় মজুমদার, বাবু নিতাই চন্দ্র বিশ্বাস, শ্রী ভোলানাথ অধিকারী, শ্রী জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, বাবু মনিমোহন বিশ্বাস সাধারণ সম্পাদক বাংলাদেশ মতুয়া মহাসংঘ, দিঘলিয়া উপজেলা শাখা, বাবু নারায়ণ বিশ্বাস সভাপতি বাংলাদেশ মতুয়া মহাসংঘ দিঘলিয়া উপজেলা শাখা ও শ্রী সৌমিত্র দত্ত, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
সবার সম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত হয় বাংলা ৫ ই আশ্বিন ইংরেজি ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার অধিবাসের দিন ধার্য করা হয় এবং সম্মেলন অনুষ্ঠিত হবে ৬ ই আশ্বিন ২৪ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৬।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.