আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার সেনহাটিতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড সংঘতিত হয়েছে। নিমেষেই বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল আনুমানিক পৌঁণে ৪ টার দিকে দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়নের সেনহাটি পুলিশ ফাঁড়ি সংলগ্ন দুটি বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মগরেব আলীর রান্না ঘরে সদ্য রান্না শেষ করা চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে দিঘলিয়া স্থল কাম নদী ফায়ার স্টশন লিডার মোঃ সিরাজুল ইসলাম এ প্রতিবেদককে জানান।
খবর পেয়ে দিঘলিয়া ফায়ার সার্ভিসের স্থল কাম নদী দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডের ফলে দুটি বাড়ি আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। মগরেব আলীর বাড়িতে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা পরে প্রতিবেশী আকরাম মোল্যার বাড়িতে ছড়িয়ে পড়ে এবং এ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়ির আনুমানিক সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দিঘলিয়া স্থল কাম নদী ফায়ার স্টেশনের লিডার মোঃ সিরাজুল ইসলাম এ প্রতিবেদককে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের বাসিন্দা মগরেব আলীর মেয়ে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি। এ সময় বাসা ছিল তালাবদ্ধ ধারণা করা হচ্ছে এ সময় চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও রুপচান বলেন, হঠাৎ মগরেব আলীর বাড়িতে আগুন দেখা যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। দিঘলিয়া স্থল ও নদী ফায়ার সার্ভিসের লিডার মোঃ সিরাজুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়ির বসতঘর ও আসবাবপত্রসহ সাড়ে এ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.