আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি।
গতকাল বৃহস্পতিবার(১ জানুয়ারী) সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলার পথের বাজারে অবস্থিত নূরানী তালিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ করা হয় পাশাপাশি নবীন বরণ অনুষ্ঠানও অত্র মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে হযরত মাওলানা মজিবুর রহমান সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এবং খুলনার মহাসচিব মাওলানা নুর আলম সাহেব। বিশেষ অতিথি ছিলেন নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এবং খুলনার সহ-সচিব মাওলানা জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অতিথিবৃন্দ বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.