আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।
"হঠাতে পারলে দুর্নীতি হবে দেশের উন্নতি, দুর্নীতির করাল গ্রাস করে দেশের সর্বনাশ" এসকল প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রীন ফোর্স বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(২৫ অক্টোবর) বিকাল ৩টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রীন ফোর্সর চেয়ারম্যান মিকাইল রহমান। গ্রীন ফোর্স বাংলাদেশ দিঘলিয়া উপজেলার আহবায়ক মোঃ ফিরোজ আলী শেখের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ ন্যাশনাল কো অর্ডিনেটর ডাঃ এস এম হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিচালক জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা ও সভাপতি গ্রীন ফোর্স বাংলাদেশ খুলনা জেলা ড. শাহ্ আলম, ডেপুটি ন্যাশনাল কো অর্ডিনেটর গ্রীন ফোর্স বাংলাদেশ অধ্যাপক জাহিদুল ইসলাম, খুলনা বিভাগের সহ সভাপতি সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাধারণ সম্পাদক মোঃ সুজাত কবির, খুলনা জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক খায়রুজ্জামান সরদার, খুলনা বিভাগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আশরাফুল আলী পাপপু। এছাড়াও এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. বাসুদেব ঘোষ, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার সরদার শহিদুল্লাহ, আলহাজ্ব সারোয়ার খান কলেজের সহকারী অধ্যাপক মোঃ লোকমান হোসেন, আলহাজ্ব মোল্যা জালাল উদ্দীন কলেজের অধ্যক্ষ মোঃ শামীম, সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি পাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আনসার সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বড় ধরণের অন্তরায় দুর্নীতি। বাংলাদেশের উন্নয়ন হয়নি এ দেশের সর্বস্তরের দুর্নীতির কারণে। তাই দুর্নীতি প্রতিরোধে স্বেচ্ছায় সবাইকে এগিয়ে আসতে হবে। কঠোর হাতে দুর্নীতিকে বিদায় দিতে হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.