আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়া উপজেলার এক অসহায় দিনমজুর জীবনের শেষ প্রান্তে এসেও থামাননি সংগ্রাম। বয়স প্রায় ৯০ বছর হলেও জীবিকার তাগিদে এখনও প্রতিদিন কাজ করে যাচ্ছেন প্রবীণ ভ্যান ও সাইকেল মেরামতকারী ইস্কেন্দার খাঁ। উপজেলার সেনহাটি ষ্টার ২নং গেট চ্যাটার্জী বাজারের একটি দোকানে ভ্যান ও সাইকেল মেরামতকরে দিন পার করছে ইস্কেন্দার খাঁ। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তবুও কঠিন বাস্তবতা তাকে থামতে দেয়নি। স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তিনি ভ্যান, রিকশা ও সাইকেল মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। একসময় শক্তি ও পরিশ্রমে কাজ করলেও বয়সের কারণে এখন আগের মতো কাজ করতে পারেন না। তবুও সামান্য আয়ের আশায় প্রতিদিন দোকানে বসে কাজ করে যাচ্ছেন। ইস্কেন্দার খাঁ বলেন, আমার বয়স ৯০ বছর। এই বয়সে এসে পরিবারের সদস্যদের কাছ থেকে তেমন সহযোগিতা পায় না। দুই ছেলে(ছোট জন প্রতিবন্ধী) ও এক মেয়ে রয়েছে। কিছুদিন আগে স্ত্রী মারা যাওয়ায় প্রতিবন্ধী ছেলের যাবতীয় সবকিছু আমারই দেখাশোনা করতে হয়। নিজের খরচ চালানো এবং ওষুধ কেনার জন্যই এই বয়সেও আমার কাজ করতে হচ্ছে। তিনি আরও বলেন, অনেক সময় কাজ না থাকলে আহার জোটানোও কঠিন হয়ে পড়ে। আগের মতো শরীরে বল পায় না, শরীরে যেটুকু কুলোয় ঐটুকু দিয়েই মানুষের ভ্যান সাইকেল মেরামত করে দিনপার করি।
স্থানীয়দের ভাষ্য, ইস্কান্দার আলী অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। বয়সের কারণে তার পক্ষে কাজ করা খুবই কষ্টসাধ্য। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা।
দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ আজাদ এ প্রতিবেদককে বলেন, “ইস্কেন্দার মুরব্বি ষ্টার ২নং গেটে আবস্থিত আমাদেরই দোকানের ভাড়াটিয়া। প্রথমে ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হলেও তার অবস্থা বিবেচনায় ১০০ টাকা কমিয়ে ৪০০ টাকা করা হয়েছে। ৯০ বছর বয়সে এসেও তাকে ভ্যান ও সাইকেল মেরামত করে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সংসার চালাতে হচ্ছে, যা তার শারীরিক অবস্থার সঙ্গে একেবারেই বেমানান। বড় ছেলে বাবার প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। বাধ্য হয়েই তাকে এই বয়সে কাজ করতে হচ্ছে। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং সমাজের সবাইকে তাকে সহযোগিতার আহ্বান জানাই।”
মানবিক সহায়তা পেলে জীবনের শেষ সময়ে কিছুটা স্বস্তি পেতে পারেন এই প্রবীণ শ্রমজীবী মানুষটি। সমাজের সহৃদয়বান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে আসা রাখে ইস্কেন্দার খাঁ। যোগাযোগঃ ০১৩২১৫৬৯৯৪৫
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.