আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় দিঘলিয়া সদর ইউনিয়ন অফিস উপজেলা মোড়ে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারী) বাদ আসর দিঘলিয়া সদর ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, প্রশিক্ষণ প্রদান করেন জামায়াতে ইসলামীর খুলনা-৪ ( দিঘলিয়া, রূপসা ও তেরোখাদা) আসনের সদস্য সচিব রূপসা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ডাক্তার হাবিবুল্লাহ ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আঃ রহিম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের নিজেদেরকে কোরআনের আলোকে মহানবী(সাঃ) এর যোগ্য অনুসারী হিসেবে গড়ে তুলতে হবে। ঘরে ঘরে ইসলামের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দিতে হবে। জান ও অর্থ দিয়ে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ তথা দেশ গঠনে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দিতে হবে। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম এবং মুরাদুর রহমান, আব্দুল আজিজ মিয়া প্রমুখ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.