আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার জাতীয় হিফয প্রতিযোগিতা ২০২৫ এর বাছাই পর্ব প্রতিযোগিতা দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসায় সোমবার(২০ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাছাই পর্বে দিঘলিয়ার ১৬ টি মাদ্রাসা থেকে ১৩৮ জন অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ সাইদুর রহমান, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, সহ সভাপতি মুফতী নাইম আশরাফ, উপজেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি মাওলানা মুজিবর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফেজ আসলাম এবং মুফতী ইয়াকুব বিন ইবরাহীম। সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করে দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা মোহতামিম ড.রফিকুল ইসলাম।
উত্তীর্ণ সকলেই আগামী ১/ ১১/ ২০২৫ তারিখে খুলনা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.