আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়ায় প্রতিনিয়ত চোরের এবং চুরির সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিনেই বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেই চলেছে। প্রথমে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল ভট্টাচার্য বাজারের মেসার্স হামিদা ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ফার্মেসি থেকে নগদ ৪৭ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক মো. মহাসিন। তবে আশ্চর্যের বিষয় হলো, দোকানের প্রধান ফটকের তালা অক্ষত থাকলেও ভেতর থেকে টাকা গায়েব হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় ‘মা হার্ডওয়্যার’ নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৫হাজার টাকা এবং ষ্টার ২নং গেট চ্যাটার্জী বাজারে আক্কাস তালুকদরের হোটেল থেকে ৭হাজার টাকার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এব্যাপারে এসকল বাজারের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নাইটগার্ডরা দিশেহারা প্রায়। তারা আইনশৃঙ্খলার চরম অবনতির কথা তুলে ধরেছেন এবং প্রশাসনের কড়া নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন। স্থানীয়রা মনে করেন, প্রশাসন যদি বিষয়গুলি গুরুত্বের সাথে খতিয়ে দেখে তাহলে তদন্ত শেষে এই রহস্যময় চুরির প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে আশা করছেন এবং বর্তমানে এসকল চুরির পেছনে মাদকাসক্ত ব্যক্তিরা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.