রিপোর্টার এস.এম.শামীম,দিঘলিয়া।
খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি), আজিজুল বারী হেলালের নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে দিঘলিয়ায় নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (১৪ নভেম্বর) দিঘলিয়া উপজেলার ৪নং সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কমিটি গঠন করা হয়। স্থানীয় ৪নং ওয়ার্ড চন্দনীমহল ভোট সেন্টারের জন্য এই কমিটি গঠিত হয়।শেখ আঃ গনি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল। সভায়
প্রধান অতিথি অধ্যক্ষ মনিরুল হক বাবুল বলেন, 'গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সেন্টার কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।' অন্যান্যদের মধ্যে উপস্থিতি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতারা বেগম, নাজমুল হক মোল্লা, মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, পলি আক্তার, শেখ আশরাফ, মিলন হোসেন, হাসান সরদার, এস এম শামীম
সয়াইব হোসেন রানা
এছাড়াও, ৪নং ওয়ার্ড এবং উপজেলা বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভার শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.