এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।
দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়ন পুলিশ ফাঁড়ির সংলগ্নে আগুনে পুড়ে গেছে বসতবাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস।গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের বাসিন্দা মগরেব আলীর মেয়ে অসুস্থর জন্য হাসপাতালে ভর্তি। এ সময় বাসা ছিল তালাবদ্ধ ধারণা করা হচ্ছে চুলা থেকে আগুনের উৎপত্তি হয়। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও রুপচান বলেন, হঠাৎ মগরব আলীর বাড়িতে আগুন দেখা যায়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেক্টর বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে জানা যায়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.