আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি ঃ
দিঘলিয়ায় অসুস্থ ভ্যান চালককে আর্থিক সহযোগীতা প্রদান করছে উপজেলা ছাত্রদল আহবায়ক গাজী মনিরুল ইসলাম।
উপজেলার সেনহাটী ৮নং ওয়ার্ড বিসমিল্লাহ পাড়ার বাসিন্দা ভ্যান মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে আছেন। এমন খবর শুনে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। রবিবার(১২ জুলাই) বিকাল ৪টায় অসুস্থ রাফিকুল ইসলামের বাসভবনে তার হাতে এ অনুদান পৌঁছে দেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবিদ আজাদ, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, হাসিবুর রহমান, জিলান, মোঃ হাসান, তারেক, রানা আহম্মেদ, নাজমুল, রিয়াদ, সাজ্জাদ, হিসান প্রমুখ। উল্লেখ্য, ভ্যান চালক রফিকুল ইসলাম ভ্যান চালাতে যেয়ে দূর্ঘটনার স্বীকার হয়ে ৩মাস যাবৎ অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের একমাত্র উপার্জনের উৎস তিনি। ভ্যান দূর্ঘটনায় তার পরিবারে আয়ের উৎস বন্ধ হয়ে যায়। তিনি ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সমাজের বিত্তবানদের প্রতিও এমন সহযোগিতার আশা রাখেন। মোঃ রফিকুল ইসলাম বিকাশ নাম্বার ঃ +8801674788811
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.