( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)
তেরখাদা পশ্চিমপাড়া শেখ বাড়ি কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ৫ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১২ জুন ২০২৬, রোজ শুক্রবার বাদ আছর আব্দুস সালাম শেখের বাড়ি প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াগাতী, নড়াইলের সুসুমিষ্টভাষী, সুমধুর কণ্ঠস্বরের অধিকারী আলহাজ্ব মাও: মুফতি আব্দুর রহমান, যিনি "মুলখানার হুজুর" নামে পরিচিত।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন খুলনার রাজাপুর খেয়াঘাট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: আব্দুল হালিম সাহেব।
বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখবেন তেরখাদার কাটেঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: মুফতি রকিবুল ইসলাম সাহেব এবং হযরত মাও: মুফতি জাকারিয়া সাহেব। তাছাড়া তেরখাদা পশ্চিমপাড়া ফাতেমাতোজ জোহরা (রা:) কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাও: অলিউর রহমান অলিউল্লাহও আলোচনা করবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন তেরখাদা পশ্চিমপাড়ার রুস্তম আলী শেখ। মাহফিল পরিচালনা করবেন শেখ জাবের হোসেন। সার্বিক পরিচালনায় থাকবেন শেখ নাসির আহম্মেদ, মো: মিজান শেখ, মো: আলী শেখ, ইঞ্জিনিয়ার আশিক শেখ ও ইঞ্জিনিয়ার রনি।
আয়োজকরা জানান, এছাড়াও আরও অনেক ওলামায়ে কেরাম মাহফিলে তাশরিফ আনবেন। মাহফিলকে সফল করতে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি দাওয়াত জানিয়েছেন তেরখাদা পশ্চিমপাড়া শেখ বাড়ির বাসিন্দারা।
উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোয়া-মোনাজাতে অংশ নিয়ে নেকী হাসিল করার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.