( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
১৯ মে ~ ২০২৬ ইংরেজি সকাল ১০টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে আয়োজিত ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.