নিজস্ব প্রতিবেদক
নড়াইল-১ আসনের নড়াগাতী থানায় বিএনপি ও ধানের শীষের গণসংযোগ ও উন্নয়নমূলক প্রচারণার অংশ হিসেবে শুক্রবার বিকেলে নির্বাচনী এলাকায় আগমন করেন অধ্যাপক বি. এম. নাগিব হোসেন। চাপাইল ব্রিজে পৌঁছালে তৃণমূল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
অধ্যাপক নাগিব হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই ৩১ দফা বাস্তবায়নই পারে বাংলাদেশকে আবারও গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের পথে ফিরিয়ে আনতে। বিএনপি জনগণের দল—জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “সম্প্রতি সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনারা কেউ নিরাশ হবেন না। চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হলে আমরা ইনশাল্লাহ জয়ী হব।”
এ সময় নড়াগাতী থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, অধ্যাপক নাগিব হোসেনের মাঠপর্যায়ের কার্যক্রম দলের জনপ্রিয়তা ও ঐক্য আরও সুসংহত করেছে। এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত থেকে সমর্থন জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.