রিপোর্টার মোঃ মামুন মোল্লা খুলনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৪ পাড়ার সমন্বয়ে নাউলি মীর পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিপাশা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর থানা বিএনপি'র সহ-প্রচার প্রকাশনা সম্পাদক, শেখ উজ্জল হোসেন। ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এসএম ইয়ার আলি। উপস্থিত ছিলেন, অভয়নগর থানা বিএনপির সদস্য সরদার হারুন অর রশিদ। সিদ্ধিপাশা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মল্লিক ফয়সাল আহমেদ। সিদ্ধিপাশা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি টিএম সুজাউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মীর রেজওয়ান এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি'র অঙ্গসংগঠনের স্থানীয় সকল নেতাকর্মী সহ স্থানীয় সাধারণ ভোটাররা।
অনুষ্ঠানের বক্তৃতায় মীর রেজওয়ান বলেন, ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের পোস্টার লাগানোর কারণে পুলিশ কর্তৃক গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় আমাকে। তিনি বলেন, বিগত ১৬ বছর আমি সহ এলাকার বিএনপি'র নেতাকর্মীদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং আমি ধানের শীষের কাজ করার জন্য জেল ও খেটেছি সুতরাং দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তারেক রহমানের নির্দেশে আমরা সবাই ধানের শীষকে জয়ী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাবো। সুতরাং কেউ বিভিন্ন ধরনের কথা বলে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দলের ক্ষতি করবেন না। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.