ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক গাজী সোহেল আহম্মদের দাদী রশিদা বেগম (৭৫) আর নেই। শনিবার (১৮ জুলাই) ভোর ৫টায় ডুমুরিয়ার কাঁটা খাল পূর্ব পাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার জোহর নামাজ শেষে মরহুমার জানাজা নামাজ তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এদিকে সাংবাদিক গাজী সোহেল আহম্মদের দাদীর মৃত্যুতে গভীর শোক, দুঃখ প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন— ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ, সাবেক সভাপতি জিএম আব্দুস সালাম, সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন আকুন্জি, এম এ এরশাদ, মোঃ বিলায়েত হোসেন, সহ-সভাপতি আব্দুল রশিদ এলিন, সহ-সাধারণ সম্পাদক সাব্বির খান ডালিম।
অন্যান্যদের মধ্যে আরও বিবৃতি দিয়েছেন— এস রফিকুল ইসলাম (দৈনিক গ্রামের কাগজ/দৈনিক জন্মভূমি), শেখ জাহিদুর রহমান বিপ্লব (দৈনিক পূর্বাঞ্চল), শেখ আব্দুল মজিদ (দৈনিক যশোর), আব্দুর রশিদ বাচ্চু (দৈনিক ঢাকা প্রতিদিন), শেখ এনামুল বাশার টিটো (দৈনিক সংবাদ সারাবেলা), সুজিত মল্লিক (দৈনিক আমাদের সময়), এসএম হাবিবুর রহমান (দৈনিক কল্যাণ), শেখ সিরাজুল ইসলাম (দৈনিক সময়ের খবর), এসএম মাহাবুর রহমান (দৈনিক সময়ের খবর), মোঃ ইলিয়াজ হুসাইন (দৈনিক নওরোজ), বাবুল সরদার (দৈনিক বাংলার খবর), অরুন দেবনাথ (দৈনিক আমার সংবাদ), আশরাফুল আলম (দৈনিক অনির্বাণ), গাজী আতিয়ার রহমান (দৈনিক সাতনদী), এমএ মজিদ (দৈনিক সংবাদ), সুব্রত কুমার ফৌজদার (খুলনা গেজেট), আব্দুল লতিফ মোড়ল (দৈনিক যুগান্তর), মোঃ আক্তারুজ্জামান লিটন (এশিয়ান টিভি), মোঃ জাহাঙ্গীর আলম মুকুল (এস টিভি), খান মহিদুল ইসলাম (দৈনিক আজকের কণ্ঠস্বর), মোক্তার হোসেন (দৈনিক জনবাণী), খান আরিফুজ্জামান নয়ন (দৈনিক খুলনাঞ্চল), এফএম মনির (দৈনিক সময়ের খবর), এস.কে বাপ্পী (দৈনিক প্রতিদিনের সংবাদ), মিঠুন মন্ডল (দৈনিক যশোর বার্তা), মোঃ ফরিদুল ইসলাম (দৈনিক যশোর), সুমন ব্রহ্ম (দৈনিক মানবজমিন), দীপ্তীমান রায় বাপ্পী (দৈনিক কালবেলা), শেখ আব্দুস সালাম (দৈনিক সময়ের খবর), সেলিম আবেদ (দৈনিক ভোরের ডাক), জি.এম ফিরোজ (দৈনিক জন্মভূমি) ও মোঃ আজহারুল ইসলাম (দৈনিক যশোর বার্তা) প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাবহ পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.