1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে
২০২৫-২৬ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক সরিষা বোরো ধান রোপন আমন প্রদর্শনী এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা
শুক্রবার ৩০জানুয়ারি বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলার বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‌আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের খুলনার‌ কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক সম্প্রসারণ ও কোন অর্ডিনেশন সরেজমিনে উইং অধিদপ্তরের খামারবাড়ি ঢাকা কৃষিবিদ ড, মোঃ আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বক্তব্য দেন উপ‌ পরিচাক মোঃ নজরুল ইসলাম খুলনা,‌ পাটনার প্রকল্পের মনিটর অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ‌ মোঃ ফরিদুল ইসলাম,ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা,
ডুমুরিয়া উপজেলার ‌এস এ পিসিও মোঃ আলী হাসান,আটলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ কুমার দাশ, প্রকাশ চন্দ্র রায়, মোঃ ইকবাল হোসেন,কৃষক মেঘনার দাস, নবদ্বীপ মন্ডল, তাপস সরকার, অর্চনা বসাক, ছন্দা মল্লিক ও জয়া সরকারসহ আরো অনেকেই
উল্লেখ্য ডুমুরিয়ায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। বরাতিয়া গ্রামের মেঘনাথ দাস ‌বারি সরিষা চাষ করে তাকে লাগিয়ে দিয়েছে।এয়া ছাড়া খুলনা জেলার বিভিন্ন উপজেলায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজম হুদা জানান, ডুমুরিয়ায় উপজেলায় সরিষার ফসল এবার ভালো। আবহাওয়া অনুকূল থাকলে, আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শেষ দিকে ও ফাল্গুনের শুরুতে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।
তিনি আরো বলেন, এবছর আমরা ৯২৩ জন কৃষককে বীজ ও সার দিয়েছি এবং মাঠে গিয়ে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৫৯ হেক্টর। উপজেলার টিপনা গ্রামের কৃষক শেখ মঞ্জুর রহমান জানান, অল্প খরচ ও সল্প সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। ঝড় বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলনও হয়েছে। সরিষার বর্তমান বাজারদর ১৮ শ’ থেকে ২ হাজার টাকা। তবে রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করলে সরিষার বাজারদর আরও বেশি পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park