নিজস্ব প্রতিবেধক।
আধুনিক ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয় প্রতিষ্ঠিত জামিয়া আরাবিয়া হেদায়েতুন্নেছা মহিলা মাদ্রাসা'র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে"। ৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে খুলনার হরিনটানা থানার অন্তর্গত কৈয়া বাজার সংলগ্ন বিধানসড়কে ৩৯" জন ছাত্র-ছাত্রী নিয়ে এই মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রমোট বাংলাদেশ (এনজিওর) নির্বাহী পরিচালক শাহবাজ খান" মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো: বখতিয়ার উদ্দিন রোমেল।অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রমোট বাংলাদেশ এর সাধারন সম্পাদক নারী সমাজ কর্মী সোহানা খান, রুপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান নজরুল ইসলাম,মাদ্রাসা পরিচালনা পর্ষদ এর উপদেষ্টা আপেল মাহমুদ,সাংবাদিক জোবায়ের ইসলাম অলি,বিএনপি নেতা সাইফুল ইসলাম সাবু,আসাদুজ্জামান প্রমুখ। হাফেজ মওলানা এনামুল হাসান এই মাদ্রাসার উত্তর উত্তর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন।পরে সকলের মাঝে তবারক বিতরন করা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.