গাজী যুবায়ের আলম ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিক ভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু।
আজ রবিবার ০১ মার্চ দুপুরে কেসিসি'র সভাকক্ষে এ দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। ফুল দিয়ে বরণ করা হয় নবাগত প্রশাসককে।
দায়িত্ব গ্রহণ শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার মানুষের প্রত্যাশা পূরণ হবে। সিটি কর্পোরেশনের সকল মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন.সবুজ চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করবো। খুলনা সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান।
সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে চান নবাগত প্রশাসক। এ দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা চান তিনি।
এ অনুষ্ঠানে কেসিসির কর্মকর্তা-কর্মচারী.বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতা.বিভিন্ন সামাজক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২২ ফেব্রুয়ারী স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.