1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

খুলনা মহিলা টিটিসি’র অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের উল্লেখযোগ্য সাফল্যে এক বছর পুর্ণ # নতুন করে যুক্ত হয়েছে ৮টি ট্রেড ও সুপেয় পানির ব্যবস্থা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা। 

ঃ খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মির্জা ফিরোজ হাসান উল্লেখ্যযোগ্য সাফল্যের মধ্যে দিয়ে এক বছর পুর্ণ করেছেন। তিনি গত এক বছরে প্রতিষ্ঠানে নতুন করে ৮টি ট্রেড যুক্ত করেছেন। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিষ্ঠানের যোগদানের এক বছরপূর্তিতে অধ্যক্ষের সফলতা তুলে ধরে প্রতিষ্ঠানে পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। গত বছর ৩০ জানুয়ারি তিনি খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হিসেবে সাফল্যের এক বছর পূর্ত্ উিপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান বলেন, দক্ষ জনশক্তি তৈরি, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা চালু এবং কর্মসংস্থানের হার বৃদ্ধিতে নতুন করে যুক্ত হওয়া ৮টি ট্রেড এ অঞ্চলের শিক্ষিত বেকার মহিলাদের কর্মসংস্থানের বিশেষ ভুমিকা রাখবে। তিনি বলেন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণীদের কারিগরি দক্ষতায় রূপান্তর, নিরাপদ অভিবাসন কার্যক্রম এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিনিয়ত আপডেট হচ্ছে।গত এক বছরে অত্র প্রতিষ্ঠানে কর্মকালীন যে সকল প্রশিক্ষণ, প্রশাসনিক ও অন্যান্য কার্যক্রম নতুনভাবে সংযোজনসহ উন্নয়ন সাধন করা হয়েছে তার মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম: নতুন চালুকৃত ট্রেডসমূহ হলো নিয়মিত কোর্স হাউজ কিপিং লেভেল-২, হ্যান্ড স্টিচ ও এমব্রয়ডারি লেভেল-২, ফুড এন্ড বেভারেজ সার্ভিস লেভেল-২, জেনারেল কেয়ার গিভিং লেভেল-২, ফ্যাশন ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট লেভেল-৩, কেয়ার গিভিং ফর এন্ডারলি পারসন লেভেল-২, অভিবাস ও দক্ষতা উন্নয়ন তহবিল হতে। বিউটিফিকেশন লেভেল-২, এএসএসইটি ও নিয়মিত, সিবিটি এন্ড এ লেভেল-৪। এনএসডিএ এর আওতায় নতুন ১৭টি ট্রেড/কোর্স চালু করা হয়েছে। অত্র কেন্দ্র হতে বিভিন্ন অকুপেশনে পাশকৃত প্রশিক্ষণার্থীর দেশে-বিদেশে কর্মসংস্থানের হার ৪০%, বর্তমানে সকল প্রশিক্ষার্থীদের অ্যাপের মাধ্যমে প্রশিক্ষার্থী ভর্তি ও ডাটা সংরক্ষণ করা হচ্ছে। প্রশাসনিক কার্যক্রমঃ বিভিন্ন অকুপেশনে প্রশিক্ষণার্থী সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রম পরিচালনার নিমিত্ত পৃথক ভর্তি এছাড়াও নথি ব্যবস্থপনা উন্নতকরণসহ ১৫৪টি নথি খোলা হয়েছে যা প্রশাসনিক কার্যক্রম উন্নতির নজির হিসেবে বিদ্যমান; বিভিন্ন নথির হিসাব সংরক্ষণের জন্য ফাইল রেজিস্ট্রার খোলা হয়েছে: পত্রজারীর নিবন্ধন বহি বাংলাদেশ ফরম নং-১৯ খোলা ও কার্যক্রম অব্যাহত; পত্র প্রাপ্তির নিবন্ধন বহি বাংলাদেশ ফরম নং-১৬ খোলা ও কার্যক্রম অব্যাহত; বিশেষভাবে উল্লেখ্য যে অধ্যক্ষ কর্মকালীন অত্র প্রতিষ্ঠানে প্রথম পেনশনের কার্যক্রম শুরু হয়েছে। অবকাঠামো/ভবন স্থাপনা ফুড এন্ড বেভারেজ সার্ভিস ট্রেডে নতুন করে আন্তর্জাতিক মানের বার কাউন্টার তৈরী করা হয়েছে । প্রশিক্ষণার্থীদের বসার জন্য সফেদা চত্বর স্থাপন করা হয়েছে। ইন্টারনেট ব্যবস্থাপনায় দ্রুতগতির ২০০ এমবিপিএস ব্যান্ড উইথ সম্পন্ন লাইন সংস্কার ও স্থাপন করা হয়েছে। হাউজকিপিং আবাসিক হোস্টেলে (৪র্থ তলায়) ৬ টি কক্ষে ১৬টি নতুন সিলিং ফ্যান সংযোজন করা হয়েছে। সুপেয় পানির ব্যবস্থায় মহিলা টিটিসি, খুলনার প্রতিষ্ঠার পর থেকে সুপেয় পানির কোন সু-ব্যবস্থা ছিল না। তিনি যোগদানের পর তার একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানে সুপেয় পানির জন্য ১৮০০ ফুট গভীর নলকুপ স্থাপন করেছেন। যার ফলশ্রুতিতে অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা- কর্মচারী এবং প্রশিক্ষার্থীদের সুপেয় পানীয় জলের সুব্যবস্থা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park