নিজস্ব প্রতিবেদক।।
খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট ২০২৫/২০২৭ সেশনের “খুলনা মহানগর কমিটি” গঠন করা হয়েছে।আজ ১৯ নভেম্বর বুধবার দুপুরে সোনাডাঙ্গাস্থ্য সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো: মতিয়ার রহমান ও সিনিয়র সহ-সভাপতি এম এ রহিমের উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগীয় প্রেসক্লাবের “খুলনা মহানগর কমিটির” আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহবাজ জামান ও খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের সভাপতি মামুন রেজা।
সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো: আনোয়ার হোসেন সভাপতি,বাংলাদেশ সমাচার এর ক্রাইম রিপোর্টার তানভীর তপন সাধারণ সম্পাদক এবং ক্রাইম রিপোর্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি আল মামুন বাদলকে কোষাধ্যক্ষ্য করে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়”।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন সহ সভাপতি যথাক্রমে সুকেশ সরকার ও মো: আশিকুর রহমান” যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমরান জামান কাজল,সহ সাধারণ সম্পাদক-মো: আকতার হোসেন বাবলু, সহ সাধারণ সম্পাদক-সোনিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক-দেশ আহমেদ রাজু”সহ-সাংগঠনিক সম্পাদক মো: ফারুক হোসেন” দপ্তর সম্পাদক মনিরা মনি”সহ-দপ্তর সম্পাদক-শাকিব ইসলাম রাজ” সমাজ কল্যান সম্পাদক-মো: কবির হোসেন” আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-আসাদুজ্জামান রাজু”প্রচার ও প্রকাশনা সম্পাদক-মো: রাজু খা” ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-তুলি হালদার”নির্বাহী সদস্য যথাক্রমে মো: মামুন হাচান, নজরুল ইসলাম, রাজীব রঞ্জন বিশ্বাস,আব্দুল্লাহ আল নোমান, আরিফা খাতুন।এ সময় স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন”।পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন তানভীর তপন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.