1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনার বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সদস্য লিপিকা জোয়ারদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মারাত্মক জখম অবস্থায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) রাত সারে নয়টার সময়। স্থানীয় আশিষ জোয়ারদারের বাড়িতে একটি সালিশ মিমাংসার বৈঠক চলা কালে এই ঘটনা ঘটেছে।

হামলার পরে গুরুতর আহত অবস্থায় লিপিকা জোয়ারদারকে স্খানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভুক্তভোগী ইউপি সদস্য লিপিকা জোয়ারদার বুধবার (১৮ ফেব্রুয়ারী) বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি,

বটিয়াঘাটা সদর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য। অভিযোগ সুত্রে জানাগেছে ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত আনুমানিক নয়টার দিকে তিনি স্থানীয় কয়েক জনকে সঙ্গে নিয়ে আশিষ জোয়ারদারের বাড়িতে একটি পারিবারিক বিরোধ মীমাংসার লক্ষ্যে সালিশ বৈঠকে গিয়েছিলেন। সালিশ বৈঠক

চলাকালীন সময় কথা কাটাকাটির এক পর্যায়ে পাইকগাছা উপজেলার জীরবুনিয়া গ্রামের বাসিন্দা অপূর্ব সরদার (৪৫) লিপিকা জোয়ারদারের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয় এবং সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু
জানান,ঘটনাটি সত্য এবং আহত ইউপি সদস্যকে চিকিৎসার জন্য মেডিকেল পাঠানো হয়েছে থানায় অভিযোগ দায়েরের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন,অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park