1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

খুলনা বটিয়াঘাটায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামাত প্রার্থী- কৃঞ্চ নন্দী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইলেন বাবু কৃষ্ণ নন্দী।
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৭নং আমিরপুর ইউনিয়নের খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক স. ম. এনামুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন

এডভোকেট মুফতি মাওলানা ফিরোজুল ইসলাম, সহ-সভাপতি, খেলাফত মজলিস,খুলনা জেলা,
মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, বটিয়াঘাটা উপজেলা, এডভোকেট সাইফুর রহমান, আইনজীবী, জজ কোর্ট, খুলনা,হাফিজ উদ্দিন মিলন, সভাপতি ভান্ডারকোট ইউনিয়ন,এবং শ্রমিক নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।
জনসভায় সভাপতিত্ব করেন সালাহউদ্দিন আহমেদ, সভাপতি,

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং আমিরপুর ইউনিয়ন, বটিয়াঘাটা। প্রধান অতিথির বক্তব্যে বাবু কৃষ্ণ নন্দী বলেন,দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। এই প্রতীকের মাধ্যমে দেশে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন,আজকের এই জনসভা শেষ করে আপনারা সবাই মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেবেন।

মানুষকে ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে। জনসভায় ৭নং আমিরপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রার্থী বাবু কৃষ্ণ নন্দীর নিকট দুটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো,১) খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ সরকারিকরণ।
২) খারাবাদ বাইনতলা মহিলা মাদ্রাসা এমপিওভুক্তকরণ।
দাবিগুলোর জবাবে বাবু কৃষ্ণ নন্দী বলেন,১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে আপনাদের এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে।

আমি আপনাদের কথা দিয়ে গেলাম।শেষে তিনি খুলনা-১ আসনের সর্বস্তরের জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park