মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ তরিকুল ইসলাম,কৃষি অফিসার আবু বকর সিদ্দিক,সিনিযর মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ,মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা বসু তনু, সমবায় কর্মকর্তা জান্নাতুননেচ্ছা,বিআরডিবি কর্মকর্তা শারমিন সুলতানা, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ,
বীর মুক্তিযোদ্ধা যাথাক্রমে বিনয় কৃষ্ণ সরকার, মোঃ কামরুল ইসলাম,ফেরদৌছ শেখ, প্রশান্ত কুমার গোলদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, মানবাধিকার নেতা সরদার হাফিজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় শহীদ বুদ্ধিজীবীদের জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অতিথিবৃন্দ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.