নিজস্ব প্রতিনিধি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক আলেমদের গুম, খুন ও দেশব্যাপী মুসলিম নারী ধর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারীদের মধ্যে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী রাহাতুল ইসলাম, শিক্ষার্থী মোঃ তাহমিদ, ইইই ডিপার্টমেন্টের মো: গালিব রাহাত, ইসিই ডিপার্টমেন্টের মোঃ রিয়াদ, আইইএম ডিপার্টমেন্টের উপল মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, আজ আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদের মঞ্চে দাঁড়িয়েছি উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের অন্যায়-অপকর্মের বিরুদ্ধে, তাদের অমানবিকতার বিরুদ্ধে, আর আমাদের রাষ্ট্রযন্ত্রের নীরবতার বিরুদ্ধে। আমাদের দেশে আজ নারীরা নিরাপত্তাহীন। প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে ভেসে আসে ধর্ষণ, নির্যাতন, লাঞ্ছনার খবর। এ যেন এক ভয়াবহ সমাজব্যাধি, যা আমাদের বিবেককে কাঁপিয়ে দিচ্ছে। একইসঙ্গে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি ইসকন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে আলেম সমাজের গুম, নিখোঁজ ও হয়রানির ঘটনায়। আলেমরা সমাজের নৈতিক দিকনির্দেশনা দেন, মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেন। তাদের কণ্ঠরোধ মানে ন্যায়বিচারের কণ্ঠরোধ। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাই। তুমিও জানো আমিও জানি, ইসকন মানে হিন্দুস্তানি। শাহজালালের বাংলায়, ইসকনের ঠাঁই নাই। ইসকন তুই জঙ্গি, ফ্যাসিবাদের সঙ্গী।
উল্লেখ্য, প্রতিবাদ মিছিলটি কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে শুরু হয়ে ফুলবাড়ি গেট পর্যন্ত গিয়ে পুনরায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে শেষ হয়। গাজীপুরে খতিবকে গুম ও হত্যাচেষ্টা এবং দেশব্যাপী ইসকন সদস্যদের সঙ্গবদ্ধ ধর্ষণের প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.