মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনার ডুমুরিয়া উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ জহিরুল ইসলাম। তিনি ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। এর আগে তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা,জনবান্ধব উদ্যোগ ও স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেন।
নবনিযুক্ত ইউএনও জহিরুল ইসলামের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলায়। কর্মজীবনের শুরু থেকেই নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার জন্য তিনি সুপরিচিত। মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও সেবা সহজীকরণে রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা।
ডুমুরিয়া উপজেলায় দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, "ডুমুরিয়াকে একটি আধুনিক, জনবান্ধব ও উন্নত প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব। জনগণের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া আমার প্রথম অগ্রাধিকার।"সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।
তার যোগদানে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার গতি বৃদ্ধি এবং প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন প্রাণ ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.