খুলনা জেলা প্রতিনিধি,
খুলনা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পির সঙ্গে জেলা পরিষদ কার্যলয় মঙ্গলবার বেলা ১২ টার সময় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম শাহীন,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী,
খুলনা মফস্বল প্রেসক্লাবের উপদেষ্টা মাহমুদ হাসান লোটাস, সহ-সভাপতি বরুন কান্তি মন্ডল,সহ-সভাপতি গোলাম কিবরিয়া তুহিন, কোষাধ্যক্ষ মাজহারুল আলম, সাংগঠনিক সম্পাদক রাজিব হুমায়ুন রাজু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মেদ,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল,
দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খাকি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আঃ আলিম,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা। সৌজন্য সাক্ষাৎকারে জেলা পরিষদের প্রশাসক বলেন,খুলনা মফস্বল প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় আমি আপনাদের পাশে সব সময় থাকবো এবং সত্য সংবাদ পরিবেশনের জন্য সংগঠনের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান তিনি।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.