1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

খুলনা গভ. ল্যাবরেটরী হাই স্কুলের ৬০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা। 

: গভ. ল্যাবরেটরি হাই স্কুল,খুলনা’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল. এ) দীপংকর দাশ। উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন। পরে তিনি রং বেরংয়ের বেলুন উড়িয়ে বিদ্যালয়ের ৬০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সফল প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী এবং খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মির্জা ফিরোজ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর আহবায়ক ও বিদ্যালয়ের সিনিয়র এস এম জহুরুল ইসলাম। সার্বিক ক্রীড়া পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, নবকুমার রায়, বিক্তা রানী রায়, এস এম তৈয়মুর বেজা, মোঃ সামছুর রহমান। অনুষ্ঠানের উপস্থাপনা এবং বুচকাওয়াজ পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা যুবাইর আলম ও শারাফুল ইসলাম।
বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠানের দ্বিতীয় ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের উপ-সচিব শেখ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রতিভা সাহা, সাইফুল্লাহ তারেক, ফারহানা ইয়াসমিন, আঞ্জুমানারা, খান তানযীম আফরোজ, সাব্বির মাহমুদ জোয়াদ্দার, লিপি খাতুন, অভিষেক মজুমদার, মুক্তা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ২য় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্তে পরিবেশন করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park