নিজস্ব প্রতিনিধি জামির হোসেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে আজ মঙ্গলবার ২১ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে, কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইতে বদলি করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.