মোঃ মামুন মোল্লা খুলনা।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৩ নভেম্বর রবিবার ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে জবেদ হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠান কে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে আল নূরী টি হাউজ কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা এবং জুবায়ের এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২টি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিক ককসমেটিকস কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ এসময় ১ টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে কুমারখালী উপজেলার সান্দিয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে মেসার্স শেখ ফার্মেসীকে ২ হাজার টাকা, উৎপল ফার্মেসী কে ১ হাজার টাকা এবং সাবিহা ফার্মেসি কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার চাচড়া মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে নিউ ঢাকা হোটেল এন্ড রেস্টুরেন্ট কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ১ হাজার টাকা এবং রাসেল স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা উপজেলার ভাটই বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে রাজধানী বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে মোল্লাহাট উপজেলার মোল্লাহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য বিক্রয় করার অপরাধে খান বেকারি কে ৫ হাজার টাকা, সুনিল মিষ্টান্ন ভাণ্ডার কে ১ হাজার টাকা ও প্রশান্ত মিষ্টান্ন ভাণ্ডার কে ১ হাজার টাকা এবং শেফালি ফার্মেসি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৪ টি প্রতিষ্ঠান-কে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার চিত্রালী বাজার ও বি আই ডি সি রোড এলাকায় অভিযান চালিয়ে মেগা বিরিয়ানি হাউজ কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আল আরাফা লাইভ ফুড কে ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠান কে ২ লক্ষ ২০ হাজার টাকা টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০৩ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে মেসার্স মিষ্টিমুখ কে ৩ হাজার টাকা এবং মেসার্স কুন্ডু সুইটস কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে কালিয়া উপজেলার চাচুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মায়ের দোয়া বেকারি-কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে ২২ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৯৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.