1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

খুলনায় আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

খুলনায় আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
১৫ ফেব্রুয়ারি ২০২৬
খুলনা নগরীতে আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কার্যালয়টি খুলে সংক্ষিপ্ত উদ্বোধনী কার্যক্রম পরিচালনার কিছু সময় পর স্থানীয়দের একাংশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় নেতৃবৃন্দের প্রতিকৃতিতে ফুল দেওয়ার কর্মসূচি পালিত হয়। এ সময় আশপাশে কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা যায়। কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে একদল উশৃংখল যুবক  কার্যালয়ের ভেতরে আগুন লাগিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খুলনা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা   আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের  এক কর্মকর্তা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।কে  কারা বা কোন পক্ষ অগ্নিসংযোগে জড়িত তা নিশ্চিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
ঘটনার পেছনের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park