মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর, বুধবার সকাল ১০ টায় খুলনা মহানগরীর ওএমএস এর ৩ নং ওয়ার্ডের মেসার্স রওশন এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে দোয়া মাহফিলের আয়োজন করেন।
৩ নং ওয়ার্ডের ডিলার শেখ রওশন মুস্তাফিক (নয়ন) তিনি বলেন, “আমাদের নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা দেশনেত্রীর সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং আপনারাও মন থেকে দোয়া করবেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন, ওএমএস এর ভুক্তভোগীরাসহ এতিম ও প্রতিবন্ধিরা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.