খুলনা জেলা প্রতিনিধি,
খুলনার খালিশপুর এলাকার ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে ঘিরে ওঠা নানান অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মানববন্ধন থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা বলেন,একসময় সুনামের সঙ্গে পরিচালিত এই বিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমে অবনতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শিক্ষার মান হ্রাস, নিয়মিত ক্লাস পরিচালনায় না করা এবং বিদ্যালয়ের সম্পদের যথাযথ ব্যবহার না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো ও সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে না। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতেও ঘাটতি রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান না হলে বিদ্যালয়ের সার্বিক মান আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন,একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল ও মানসম্মত করতে প্রয়োজনীয় সংস্কার মূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোসাদ্দেক হোসেন বাবুল,
কৌশিক ঘোষ, রাকিব শেখ, মজনু উদ্দিন, অনুপম কুমার, জাকির শেখ, জসিম উদ্দিন, সাব্বির হাসান, বাবু ঘোষ, সাগর ঘোষ, সুমন, রবি, রেজাউল, অনিক রায়, অলোক কুমার, জহিরুল, আরিফুল ইসলাম, পারভেজ, রাজিব, কামাল এবং রফিকসহ আরও অনেকে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ,শিক্ষকদের আন্তরিকতা এবং এলাকা বাসীর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের হারানো সুনাম পুনরুদ্ধার করা সম্ভব হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.