1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

কেউ নির্বাচন ব্যহত করার অপচেষ্টা করতে চাইলে কঠোর ব্যবস্থা – সেনাবাহিনী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

কেউ নির্বাচন ব্যহত করার অপচেষ্টা করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। ভোটাররা যাতে নিশ্চিতভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- উপলক্ষে আজ বুধবার বিকালে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর জয়েন্ট পেট্রোলের মহড়া উপলক্ষে এক প্রেস ব্রিফিং এ এ কথা বলেছেন সেনাবাহিনীর (১৭ বীর) ক্যাম্পের অধিনায়ক লে.কর্ণেল তায়েফ।

তিনি বলেন, দেড় বছর ধরে খুলনা জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী। নৌ-বাহিনী, বিজিবি, র‌্যাব, কোষ্ট গার্ড, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, নির্বাচন কমিশন ভোটের মাঠে যৌথভাবে কাজ করছে।

লে.কর্ণেল তায়েফ বলেন, গত ৬ ফেব্রুয়ারি থেকে খুলনার বিভিন্নস্থানে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করে নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে। ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে নিশ্চিন্তে ভোট দিতে পারে সে পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সবাই নিশ্চিন্তে ভোট দিতে পারবে।

তিনি আরো বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে নজরদারী বাড়ানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভোট কেন্দ্রে পৌছাতে পারে সেটি সাধ্যমতো চেষ্টা করা হবে। কেউ যদি নির্বাচন ব্যহত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park