রিপোর্টার এম এ শাহিন কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ৭৮- কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালি আসনে বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান ঘোষিত বিএনপির দলিও মনোনীত প্রার্থী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের কুমারখালী খোকসার জনপ্রিয় সফল নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমির ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু করার আহবান জানান জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আসাদুজ্জামান খান আলীর বাবা ও একজন সক্রিয় কর্মী কুমারখালি পৌর বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক আব্দুস সামাদ খান পাখি। পৌর বিএনপির এই নেতা গতকাল ১১ ই নবেম্বর মঙ্গলবার বিকেলে নিজ এলাকা কুমারখালি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিএনপির এই নেতার দাবি দলের সিনিয়র নেতা কর্মীদের মাঝে ঐক্য না থাকলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খোকসা কুমারখালি আসনে ধানের শীষের ভরাডুবি হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.