কুষ্টিয়া জেলা প্রতিনিধি,
কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহের হাটশ হরিপুরে মৃত আব্দুল মালেক মাস্টারের ছেলে রোকিমুজাম্মান বাদি হয়ে ৮ জনার নামে অভিযোগ দায়ের করে। ১। মোঃ চমন (২৪), ২। মোঃ চঞ্চল (২২), উভয় পিতা- মোঃ আজিজুল, ৩। মোঃ সমুন (২৪), ৪। মোঃ মামুন (২১), উভয় পিতা- মোঃ জমির, ৫। মোঃ রাকিবুল (২১), ৬। মোঃ সাকিবুল (২০), ৭। মোঃ শিপন (১৮), সর্ব পিতা- মোঃ মেজবার, সর্ব সাং- হাটশ হরিপুর, ৮। মোঃ ফেলু হাজী (৭০), পিতা- মৃত তাহের প্রামানিক, সাং- বড় বাজার মন্দির সংলগ্ন, থানা ও জেলা- কুষ্টিয়ার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, কুষ্টিয়া মডেল থানাধীন হাটশ হরিপুর বোয়ালদহ, অভিযোক কারির বোন মোছাঃ রুমা পারভীন (৪৫), ও মা: মোছাঃ রিনা খাতুন (৬৫) এর নামীয় জমি যাহা বিবাদীরা জোরপূর্বক দখল করিবার জন্য দীর্ঘদিন ধরিয়া বিবাদ সৃষ্টি করিয়া আসিতেছে। যাহা বিবাদীর উক্ত জমি দখল নিতে না পারায় বিজ্ঞ আদালতে ১৪৪ ধারা জারি করে আদালত রায়ডিগ্রী পেয়েছে মৃত মালেক মাষ্টারের ওয়ারিস গন।। ইতিপূর্বেও কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করা হইয়াছে এবং উভয় পক্ষের মধ্যে মিমাংসা করিয়া দেয় তারপরও ৮ নং বিবাদীর কথায় অন্যান্য বিবাদীগন আমাদের বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৭/০২/২০২৬ সকাল অনুমান ৮:০০ ঘটিকার সময় বিবাদীগন কুষ্টিয়া মডেল থানাধীন বোয়ালদহস্থ আমাদের জমিতে বালু ফেলাতে থাকে যাহা আমার চাচাতো ভাই: মোঃ তুষার (২৭), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস বিবাদীগনকে ঠেকাতে গেলে ১-৭ নং বিবাদী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া আমার চাচাতো ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন-জখমের হুমকি দেয়। এক পর্যায়ে ১-৭ নং বিবাদীর হাতে থাকা লোহার রড, বাশের লাঠি, হকস্টিক দিয়া আমার চাচাতো ভাইকে এলোপাতাড়ি ভাবে মারধর করিয়া তাহার হাতে, পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে লালফোলা জখম সৃষ্টি করে, এছাড়াও ২ ও ৩নং বিবাদী ইট দিয়া আমার চাচাতো ভাইয়ের পায়ে আঘাত করে, এসময় বাড়িতে কেউ না থাকায় বিবাদীগন পূর্বপরিকল্পিত ভাবে আমার চাচাতো ভাইকে মারধর করে এবং তাহার প্রান নাশের চেষ্টা করে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.