মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সোমবার অদ্য ১৮ মে দুপুর ১২ টা ৩০ মিনিটে কুয়েট ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির (প্রস্তাবিত) ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুলিশি কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ মাছুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুলিশ ফাঁড়ি/ক্যাম্প স্থাপনের ফলে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার সকলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া সম্ভব হবে।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.