আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধিঃ
উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ-২০২৬) বাদ আসর সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, দৈনিক কালেরকন্ঠের খুলনা ব্যুরো চীফ এইচ এম আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রানা, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মিলন হোসেন, শাহপুর আলী বাকের কলেজের অধ্যাপক ইলিয়াস হুসাইন।
আরো উপস্থিত ছিলেন সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মোঃ হুমাউন কবীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ সাধারণ সম্পাদক আবীদ আজাদ, বেনজীর আহমেদ মুকুল, জাহিদ হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস, মোঃ ইসমাইল হোসেন, আঃ কুদ্দুস মোল্লা, মোল্যা ইকবাল হোসেন, মিজানুর রহমান, খান শহীদুল ইসলাম, সাংবাদিক এস এম শামীম, জাকির হোসেন, রুবেল প্রমুখ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.