( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে ২ নং বারাসাত ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের উদ্যোগে ইতোমধ্যে ঈদ সামগ্রীর উপহার প্যাকেটিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এসব উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আয়োজকরা জানান, ঈদের আনন্দ যেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঘরেও পৌঁছে যায়, সে লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
উক্ত মানবিক কার্যক্রমের সার্বিক অর্থায়ন করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সিঙ্গাপুর প্রবাসী জনাব শেখ শহিদুল ইসলাম। তার অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে বারাসাত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। তারা এই মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক দোয়া ও শুভকামনা জানান।
শেখ হাবিবুর রহমান মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.