( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ নং ছাগলাদাহ ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা কে এম রাকিবুল ইসলাম।
ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে ৩ নং ছাগলাদাহ ইউনিয়নকে একটি সুশিক্ষিত, স্বচ্ছ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই শিক্ষা, যুব উন্নয়ন ও কর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
বিএ অনার্স এবং এলএলবি অধ্যয়নরত কে এম রাকিবুল ইসলাম ৩ নং ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায় মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কৃষক, শ্রমিক, তরুণ ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। কোনো ধরনের বৈষম্য ছাড়াই সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।
স্থানীয় বাসিন্দারা জানান, রাকিবুল ইসলাম বিনয়ী, শিক্ষিত ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় পরিচিত। তরুণ নেতৃত্ব পেলে ছাগলাদাহের উন্নয়ন নতুন গতি পাবে বলে তারা আশাবাদী।
শেষে তিনি ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের সকল মানুষের কাছে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.