নিউজ ডেস্ক ঃ
অদ্য, ০৬,১৫ ঘটিকায় খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট মোড় সংলগ্ন আল আরাফা আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় রুমে (১) খোরশেদ আলম(৪৩), পিতা- রহিম গাজী, সাং- চৌকনি, থানা- কয়রা, জেলা- খুলনা ও তার শ্যালক (২) আলমগীর শেখ(৪২), পিতা- জাবেদ আলী, সাং- চৌকনি, থানা- কয়রা, জেলা- খুলনা এবং তাদের সাথে ব্যবসায়িক পরিচিত ব্যক্তি (৩) ইমরান (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত জানায়।
গত ০৫ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ১,৩০ ঘটিকায় তারা তিনজন খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন আল-আরাফা আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় একটি কক্ষ ভাড়া নেন। পরবর্তীতে আজ ০৬/০৩/২০২৬ তারিখ ৬,১০ ঘটিকায় তারা তিনজন উক্ত হোটেলের কক্ষে একত্রে বসে ইফতার করেন। ইফতারের পূর্বে তার পরিচিত অভিযুক্ত ইমরান কৌশলে খোরশেদ এবং আলমগীর হোসেনের ইফতার সামগ্রির মধ্যে অজ্ঞান জাতীয় দ্রব্য মিশিয়ে দেন। ইফতার শেষে হঠাৎ করে ভিকটিম খোরশেদ আলম ও আলমগীর শেখ অজ্ঞান হয়ে পড়েন।
এ সুযোগে অভিযুক্ত ইমরান তাদের নিকট থাকা অনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে উক্ত কক্ষের বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরবর্তীতে হোটেলের লোকজন অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে ভিকটিম খোরশেদ ও আলমগীরকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধা ৭,০৫ ঘটিকায় নিয়ে এসে মেডিসিন-৫ বিভাগে ভর্তি করেন । বর্তমানে খোরশেদ ও আলমগীর মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.