আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি।
খুলনা দিঘলিয়া উপজেলার সেনহাটি কাটিনিপাড়ার বাসিন্দা প্রতিবন্ধী মোঃ জাকির হোসেন(৫৫)। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান পিতার নাম মোঃ সৈয়দ আলী। তিনি প্রতিবন্ধী হয়েও স্টার ২নং গেটে দোকানদারি করেই কোনোমতে জীবনপার করছেন।
জাকির হোসেনের পা দুটিই অচল। দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিস থেকে প্রতিবন্ধী কার্ড ছাড়া আর কোন কিছুই পায় না বলে এ প্রতিবেদককে জানান। দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের পার্শ্বে হুইল চেয়ারে বসে কাঠের দোকানে কোনরকম পান, সিগারেট, চানাচুর বিক্রি করে দিনপার করে যাচ্ছেন। তিনি মাঝে মাঝে পায়ের সমস্যার কারণে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পরেন। সে চিরদিনের নিজ সক্ষমতায় চলাচলের শক্তি হারিয়েছেন। যেখানেই যায়না কেন সেখানেই হুইল চেয়ারে করে যেতে হয়। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন।
সূত্রে জানা যায়, অসুস্থ প্রতিবন্ধী জাকির হোসেনের স্ত্রী কিছু দিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। বর্তমানে তিনি নিঃসঙ্গতায় জীবনযাপন করছেন। তিনি সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
জাকির হোসেন বলেন এ প্রতিবেদককে বলেন, যে যার স্থান থেকে পারেন আমাকে সাহায্য করবেন। আমার দুটো পা নেই। আমি যেন সকলের সহযোগিতায় সুন্দরভাবে বাঁচতে পারি।
উন্নত চিকিৎসার মাধ্যমে জাকির হোসেনের পায়ের সুস্থতার জন্য অনেক অর্থের প্রয়োজন যা তার দ্বারা ব্যয় করা সম্ভব নয়। তিনি প্রতিবন্ধী হয়েও একটি টং দোকানের উপর নির্ভর করেই জীবন যুদ্ধের কঠিন পথ পথ পারি দিচ্ছেন। সকলের কাছে জাকির হোসেেনের নিবেদন তার জন্য দোয়া এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.